সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

Date: শুক্রবার, জুন ০৫, ২০২৬
news-banner
সিরাজগঞ্জের বেলকুচি আঞ্চলিক সড়কে দুর্ঘটনায় অটোভ্যানের ৩ আরোহী নিহত ও ১ জন আহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) ভোর ৬ টার দিকে বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, এনায়েতপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস মেঘুল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের তিন আরোহীর মৃত্যু হয়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতকে উদ্ধার করে হাসপাতালে ও লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। রাস্তার যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ ঘটনাস্থল কাজ করছে।

Leave Your Comments