সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। " পুষ্টি বৈষম্যের দিন শেষ গড়ব স্বনির্ভর বাংলাদেশ " এই স্লোগানকে সামনে নিয়ে শুরু হল পুষ্টি সপ্তাহ ২০২৬। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০ টায় পুষ্টি সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল খালেক পাটোয়ারী। পরে হাসপাতাল চত্বরে একটি র্যালি অনুষ্ঠিত হয়। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সেখ মোঃ রকিবুলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন,অত্র অনুষ্ঠানের সভাপতি রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ ফ ম ওবায়দুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কালাম আজাদ, উপজেলা যুবদল ও রায়গঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানা, ধানগড়া মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাজেদুল আলম, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সামিউল ইসলাম পুষ্টি সম্পর্কে বিস্তারিত প্রেজেন্টেশন দেন। এ সময় হাসপাতালের কর্মকর্তা কর্মচারী শিক্ষক রাজনৈতিক ব্যাক্তিবর্গ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।