নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব মো: মহীববুল্লাহ এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ সহিদুল ইসলাম এর নেতৃত্বে সোনারগাঁও থানার একটি চৌকস আভিযানিক দল ২২/০৪/২০২৬ তারিখ রাত আনুমানিক ২১.৩৫ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন কাঁচপুর ইউনিয়নের সোনাপুর সাকিনস্থ মেম্বার গলির পার্শ্বে ফজলুলের বাড়ীর সামনে মাঠে অভিযান পরিচালনা করে ০৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। তাদের নাম-ঠিকানাঃ ১. রহমত উল্লাহ ওরফে সৈকত (২৬), পিতা- আঃ বাতেন, সাং গাবরতলা, ইউপি- গাদুতলা, থানা- মদন, জেলা- নেত্রকোনা, এ/পি সাং সোনাপুর, মেম্বারগলি, (মোল্লার বাড়ির ভাড়াটিয়া), থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ; ২. মোঃ ইমন মিয়া (২৪), পিতা- হাতেম আলী, সাং গুতিয়াব পশ্চিমপাড়া, থানা- রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, এ/পি সাং- সোনাপুর, মেম্বারগলি, (মতিনের বাড়ির ভাড়াটিয়া), থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ; ৩. মোঃ লিটন মিয়া (৩৭), পিতা- ফজলুল হক, সাং- মহেশ্বরপট্টি, পোঃ গোসাইরহাট, থানা- গোসাইরহাট, জেলা- শরীয়তপুর, এ/পি সাং সোনাপুর, মেম্বারগলি, (লিটনের বাড়ির ভাড়াটিয়া), থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ ও ৪. মোঃ জামান মিয়া (২৭), পিতা- মোঃ সিরাজ মিয়া, সাং চরদেহুন্দা, ইউপি- দেহুনা, থানা- করিমগঞ্জ, জেলা- কিশোরগঞ্জ, এ/পি সাং সোনাপুর, মেম্বারগলি, (গরুওয়ালার বাড়ির পাশে), থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর হেফাজত হতে সর্বমোট ২৩ (তেইশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং ০৭ পুরিয়া হেরোইন যার ওজন ০১ গ্রাম উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশর অভিযান অব্যাহত থাকবে।